Posts

একজন সাধারণ মানুষ আর তার চাওয়া

দিনশেষে এই দুনিয়ার প্রতি একজন সাধারণ মানুষের চাওয়া - সে সুস্থ-সবল থাকবে, দুবেলা দুমুঠো ভাত খেতে পাবে আর শরীর যখন ক্লান্ত হয়ে ছেঁড়ে দিবে তখন পাশে একজন সুখ-দুঃখ বলার মতন মানুষ পাবে। ব্যাস, এতোটুকুই আর কিছু না। ছিমছাম সহজ সরল সাধারণ জীবন। কিন্তু সমস্যা হয়ে দাঁড়ায় যখন প্রয়োজনের চেয়ে বেশি চাওয়া শুরু করে এই সাধারণ মানুষটাই। বিলাসিতা হয়ে পড়ে অভ্যাস, হয়ে পড়ে নিত্য দিনের অপরিহার্য চাহিদা।  এই সাধারণ মানুষগুলো বড়ই অদ্ভুত। বন-জঙ্গল কেটে ওরাই যান্ত্রিক শহর গড়ে তোলে। আবার সেই শহরের ব্যস্ত কোলাহল একগেয়েমি হয়ে গেলে এরাই সব ছেঁড়ে-ছুড়ে দূরে কোথাও বন-জঙ্গলে যেতে চায়। ওদের বুঝি না। ওদের বোঝা বড় দায়।

মিথ্যে

একটা সময় খুব মিথ্যে বলতাম, সকালবেলা আয়নার সামনে দাঁড়িয়ে কিংবা বিকেলে কাকচক্ষু জলে ছায়ার সাথে এখন আর মিথ্যে বলা হয় না,  ভুলেও মিথ্যে বলে ফেললে সত্যি হয়ে যায় সম্ভবত এটা অভিশাপ দিন শেষে হেঁটে চলার পথটুকু খুব একা খুব একার এক সময় ভাবতাম সবার মত আমার জীবনেও কেউ আসবে আর এখন জীবন সংগ্রাম দেখে বড্ড ক্লান্ত নতুন কাউকে আমার এই কাপুরুষ জীবন থেকে দেওয়ার মতোন কিছুই অবশিষ্ট নেই ব্যস্ত এই ক্ষুধার শহরে আজ আমি বড় নিঃস্ব

হাত খোলা (১) | খসড়া

তোমায় নিয়ে ভাববো বলে সারারাত জেগে থাকি, কাটা হাতে রক্ত-মাখা কাব্য লিখে রাখি। কষ্ট ভরা অশ্রু তোমার বৃষ্টি-ধারার মতো, এতো টুকুন বুকে ভেতর কিসের এত ক্ষত? ক্লান্ত শরীর ঘুম পেলে গা এলিয়ে দিয়ো, আমার এই কাঁধ পাশে পাবে সবসময় জেনে নিয়ো। যুগের পর যুগ পেরিয়ে আসবে হয়তো দুর্ভিক্ষ-আকাল, তবুও আমাদের অনুভূতিগুলো রবে চিরকাল।

শেষ রাতের গান

" রাত পোহালে ঘুম না হলে কপালে চুমু এঁকে দিয়ো,  রাগ করবো না একটুও " 

সুখী মানুষ (১)

সুখী হওয়া একটা অভ্যাস,  ত্যাগ-নিয়ন্ত্রণ-সমঝোতার অভ্যাস জীবনধারা চলাচলের অভ্যাস ভালবাসা যেখানে দেনা-পাওনা ঋণশোধ হলে ভালবাসা ঘুমিয়ে পড়ে চাওয়া-পাওয়া বদলায়, বদলায় মানুষগুলোও বোঝা-বুঝির দূরত্ব বেড়ে যায় ভাবতে ভাবতে সমস্যাগুলো রেগে যায় প্রশ্ন-সমস্যা বেড়ে যায়, বাড়ে দূরত্ব উত্তর খুঁজতে খুঁজতে বয়স বেড়ে যায়  হারিয়ে যায় চেনা অচেনা সময় অর্থ-বিত্ত দিয়েই দায়িত্ব ফুরিয়ে যায়? 

এক বোকা মানুষের গল্প

 শত সহস্র সুখেও কোনোদিন মন খারাপে - যদি আমায় মনে পড়ে  প্রিয়তমা বুকের গভীরে আগুন জ্বেলো  কম্পিত অধর - অশ্রুসৃত নয়নে ঘরের এক কোণে বসে থেকো না যদি মনে পড়ে আমায় - পাশে ডেকো হোক তা নিতান্তই প্রয়োজনে  আর অপ্রয়োজনে দূরে রেখো - ছুঁড়েও ফেলতে পারো কোনো ক্ষতি নেই প্রিয়তমা আমি সেই কল্পনার গল্প, একটা বোকা মানুষের গল্প ...!